মিন্নির দায় স্বীকারের সেই লোমহর্ষক জবানবন্দি!


News Desk
মিন্নির দায় স্বীকারের সেই লোমহর্ষক জবানবন্দি!
  • Font increase
  • Font Decrease

বরগুনা থেকে শাহরিয়ার হাসান: বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

স্বামীর হত্যাকাণ্ডের ঘটনায় মিন্নি নিজেই মাস্টার মাইন্ড ছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান বাবু।

এদিকে এ হত্যাকাণ্ডের ৬৬ দিন পর ১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও বরগুনা থানার ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবির। গত ১৮ সেপ্টেম্বর চার্জশিট আদালত গ্রহণ করার পর এই কপি বাইরে প্রকাশ হয়।
বার্তা২৪.কমের হাতে চার্জশিটে একটি কপি আসে। সেখানে উল্লেখ্য করা আছে মিন্নির স্বীকারোক্তিমূলক সেই জবানবন্দি। যা হুবহু তুলে ধরা হলো-

‘আমি বরগুনা সরকারি কলেজে ডিগ্রি প্রথম বর্ষে পড়াশোনা করি। ২০১৮ সালে বরগুনা আইডিয়াল কলেজ থেকে মানবিক বিভাগ থেকে এইচএসসি পাস করি। আইডিয়াল কলেজে পড়াশোনা করাকালীন রিফাত শরীফের সঙ্গে ২০১৭ সালে আমার প্রেমের সম্পর্ক হয়। ওই সময় রিফাত শরীফ বামনা ডিগ্রি কলেজের ছাত্র ছিল। রিফাত শরীফ আমাকে তার কয়েকজন বন্ধু-বান্ধবের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তার মধ্যে নয়ন বন্ড একজন। কলেজে যাওয়া আসার পথে নয়ন বন্ড আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে জ্বালাতন করত। আমি তার প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় সে আমার বাবা ও ছোটভাইকে ক্ষতি করার ভয় দেখাত। বিষয়টি আমি রিফাত শরীফকে জানাইনি।