সােনালী ও জনতা ব্যাংকের অফিসার-আইটি নিয়ােগ পরীক্ষার সময়সূচি


News Desk
সােনালী ও জনতা ব্যাংকের অফিসার-আইটি নিয়ােগ পরীক্ষার সময়সূচি
  • Font increase
  • Font Decrease

সােনালী ব্যাংক লিমিটেড ও জনতা ব্যাংক লিমিটেডে ‘অফিসার-আইটি’ পদের নিয়ােগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।

প্রার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা আগামী ২ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সরকারী তিতুমীর কলেজ, বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ এবং টিঅ্যান্ডটি কলেজে পরীক্ষা নেয়া হবে।

পরীক্ষার প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) থেকে ডাউনলােড করা যাবে।

পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘন্টা পূর্বে পরীক্ষার্থীকে কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রার্থীদের অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। পরীক্ষার হলে মােবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, প্রবেশপত্রের একাধিক কপি বা অন্য কোন ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না।