খেয়েছো তো?


News Desk
খেয়েছো তো?
  • Font increase
  • Font Decrease

নতুন বছরের শুরুতেই বিরাট-আনুশকা দম্পতির ঘরে আসতে যাচ্ছে নতুন অতিথি। আইপিএলের কারণে বর্তমানে ক্রিকেটার স্বামীর সঙ্গে দুবাইতে রয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

কিন্তু খেলা নিয়ে ব্যস্ত থাকা সত্বেও সন্তানসম্ভবা স্ত্রী আনুশকার প্রতি বিরাট কতোটা যত্নশীল সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে পাওয়া গেলো তারই প্রমাণ।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে অনুশীলনের জার্সিতে তখন টিম মিটিংয়ে ব্যস্ত আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। আর সেখান থেকেই ইশারায় গ্যালারিতে বসে থাকা স্ত্রী আনুশকা শর্মার কাছে তিনি জানতে চাইলেন, খাবার খেয়েছে কিনা? থামস আপ দেখিয়ে আনুশকাও সাড়া দিলেন ‘হ্যা’।