৪৮ ঘণ্টা পর ফেসবুকে আসলে যে ধরনের দুর্ঘটনা ঘটতে পারে!
খুব যে ব্যস্ত ছিলেন নান্টু মিয়া, সেটা নয়। বরং পকেটে টাকা না থাকায় ইন্টারনেটের প্যাকেজ কিনতে পারছিলেন না। এই লকডাউনে বেতন কমে অর্ধেক হয়ে গিয়েছে। তবে বেতন কমলেও গত কয়েক মাস ইন্টারনেটের স্বাভাবিক সরবরাহতে বিঘ্ন ঘটতে দেয়নি তিনি। বরং দুই একবেলা না খেয়েও ইন্টারনেট প্যাকেজ কেনার টাকা জমিয়েছেন।
ইদানিং তো ফেসবুকে ঢুঁ মারলেই আবার ভিডিওতে অনেক সময় দিতে হয়, তাই ডাটাও ফুরিয়ে যায় দ্রুত। তবে ইন্টারনেটের প্যাকেজ কিনতে যেয়ে, খেয়ে না খেয়ে পেটে গ্যাস্ট্রিক-আলসার জুড়িয়েছিলেন। সে কারণে চিকিৎসকের কাছেও ধর্না দিতে হয়েছে। পেট থেকে শুরু করে মাথার টেস্টও দিয়েছে চিকিৎসক। তবে একবার নান্টু ভেবেছিলেন, এসব টেস্ট না করে বরং এই টাকায় এক মাস ইন্টারনেট চালাতে পারবেন, ফেসবুকের দুনিয়ায় চষে বেড়াতে পারবেন!


