৯ দিনে উমরা পালনকারীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে
করোনার তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এরই ধারাবাহিকতায় সৌদি আরব ৭ মাস পর ৪ অক্টোবর থেকে পবিত্র উমরা চালুর অনুমতি দিয়েছে। উমরা চালুর প্রথম ৯ দিনে ৫০ হাজারের অধিক মানুষ পবিত্র উমরা সম্পন্ন করেছেন। দিনশেষে এ সংখ্যা ৫৪ হাজারে পৌঁছবে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ উমরা সম্পন্ন করেছেন বলে হারামাইন সূত্রে প্রকাশ। তবে এখনও মসজিদে হারাম পুরোপুরি স্বাভাবিক হয়নি, ১৮ অক্টোবর থেকে মসজিদে হারাম নামাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ওই দিন থেকে দৈনিক ১৫ হাজার মানুষ উমরা পালনের সুযোগ পাবেন।


