ধর্ষণ মামলায় বেসরকারি টেলিভিশনের কর্মকর্তা খালাস


News Desk
ধর্ষণ মামলায় বেসরকারি টেলিভিশনের কর্মকর্তা খালাস
  • Font increase
  • Font Decrease

ধর্ষণ মামলায় বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার সাবেক প্রোগ্রাম ম্যানেজার আসলাম সিকদারকে খালাস দিয়েছেন আদালত।

ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় বুধবার (১৪ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন।

রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদিনী। তিনি সাংবাদিকদের বলেন, ন্যায় বিচার পাইনি। উচ্চ আদালতে যাব।

রায় ঘোষণার আগে চার্জশিটের ১৩ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য নেন ট্রাইব্যুনাল।

ভিকটিম একজন নাট্যশিল্পী। আসলাম ছিলেন এটিএন বাংলার প্রোগ্রাম ম্যানেজার। সেই সুবাদে বিবাদীর সঙ্গে ভিকটিমের পরিচিত হয়।

এজাহার আরও বলা হয়, পরিচয়ের সূত্র ধরে ২০১৮ সালের ২৬ আগস্ট বাদিনী বিবাদীর সঙ্গে তার অফিসে যায়। সেখানে প্রলোভন দেখিয়ে বিবাদী বাদিনীকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর বিবাদী তাকে বিয়ের আশ্বাস দিয়ে আইনের আশ্রয় নিতে নিষেধ করে। এভাবে অনেকবার সে বাদিনীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে।