object(stdClass)#258 (49) {
["id"]=>
string(2) "63"
["lang_id"]=>
string(1) "1"
["title"]=>
string(181) "শিক্ষার্থীদের ঘরে বসে লেখাপড়া চালিয়ে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর"
["title_slug"]=>
string(109) "শকষরথদর-ঘর-বস-লখপড়-চলয়-যওয়র-আহবন-শকষমনতরর"
["title_hash"]=>
NULL
["keywords"]=>
string(0) ""
["summary"]=>
string(0) ""
["content"]=>
string(5843) "
করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান ছুটির দিনগুলোতে শিক্ষার্থীদের ঘরে বসে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার (২৯ মার্চ) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সভায় এ কথা বলেন তিনি।
ডা. দীপু মনি বলেন, করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় পুরো বিশ্ব আজ প্রায় অচল। করোনার ভয়াবহ প্রাদুর্ভাব থেকে নিজেকে রক্ষা করতে আমাদের উচিত সচেতন হওয়া, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সমাজিক দূরত্ব বজায় রাখা।
তিনি শিক্ষার্থীদের ঘরে বসে সংসদ টেলিভিশনের মাধ্যমে প্রচারিত ‘আমার ঘরে আমার স্কুল’ শিরোনামে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখার ও আত্মস্থ করার আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে শিক্ষার্থীদের লেখাপড়া যাতে ব্যাহত না হয়, সেজন্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজ থেকে সংসদ টেলিভিশনের মাধ্যমে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য দক্ষ শ্রেণি শিক্ষকদের ক্লাসগুলোর ধারণকৃত ভিডিও সম্প্রচার করা হচ্ছে।
মন্ত্রী সবাইকে বাসায় থাকার, সুস্থ থাকার ও নিরাপদে থাকার আহ্বান জানান এবং এ শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সব শিক্ষক, সংসদ টেলিভিশনের সব কলাকুশলী ও এটুআই কে ধন্যবাদ জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক প্রমুখ।
জানা গেছে, প্রত্যেক শিক্ষার্থী বাসায় বসেই টিভির মাধ্যমে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পাঠদান কার্যক্রম চলবে। বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত সেই ক্লাবগুলো আবার পুনঃপ্রচার করা হবে। তাছাড়া ক্লাসগুলো আমার ঘরে আমার স্কুল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। যদি কোনো শিক্ষার্থী কোনো ক্লাস দেখতে না পারে, তাহলে সে ওই ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে ক্লাসটি দেখতে পারবে।
শিক্ষক ক্লাস শেষে পাঠদানকৃত বিষয়ের ওপরে বাড়ির কাজ দেবেন। প্রত্যেকটি বিষয়ের জন্য শিক্ষার্থীরা আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে এবং স্কুল খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দেবে। বাড়ির কাজের ওপর প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।
"
["category_id"]=>
string(2) "22"
["image_big"]=>
string(54) "uploads/images/2020/10/image_750x500_5f88337718198.jpg"
["image_default"]=>
string(51) "uploads/images/2020/10/image_750x_5f8833774bcb8.jpg"
["image_slider"]=>
string(54) "uploads/images/2020/10/image_600x460_5f8833777adc8.jpg"
["image_mid"]=>
string(54) "uploads/images/2020/10/image_380x226_5f883377a58f6.jpg"
["image_small"]=>
string(53) "uploads/images/2020/10/image_140x98_5f883377c2848.jpg"
["image_mime"]=>
string(3) "jpg"
["optional_url"]=>
string(0) ""
["pageviews"]=>
string(3) "130"
["need_auth"]=>
string(1) "0"
["is_slider"]=>
string(1) "1"
["slider_order"]=>
string(1) "1"
["is_featured"]=>
string(1) "1"
["featured_order"]=>
string(1) "1"
["is_recommended"]=>
string(1) "1"
["is_breaking"]=>
string(1) "1"
["is_scheduled"]=>
string(1) "0"
["visibility"]=>
string(1) "1"
["show_right_column"]=>
string(1) "1"
["post_type"]=>
string(7) "article"
["video_path"]=>
NULL
["image_url"]=>
string(0) ""
["video_url"]=>
NULL
["video_embed_code"]=>
NULL
["user_id"]=>
string(1) "1"
["status"]=>
string(1) "1"
["feed_id"]=>
NULL
["post_url"]=>
NULL
["show_post_url"]=>
string(1) "0"
["image_description"]=>
string(0) ""
["show_item_numbers"]=>
string(1) "0"
["updated_at"]=>
NULL
["created_at"]=>
string(19) "2020-10-15 11:33:20"
["division"]=>
string(0) ""
["rp_name"]=>
string(1) "0"
["category_name"]=>
string(9) "Education"
["category_slug"]=>
string(9) "education"
["category_color"]=>
string(7) "#dcb2b2"
["author_username"]=>
string(5) "shuvo"
["author_slug"]=>
string(5) "shuvo"
["comment_count"]=>
string(1) "0"
}
A PHP Error was encountered
Severity: Warning
Message: Cannot modify header information - headers already sent by (output started at /home/prokoush/en.prokousholnews.com/application/controllers/Home_controller.php:243)
Filename: helpers/custom_helper.php
Line Number: 824
Backtrace:
File: /home/prokoush/en.prokousholnews.com/application/helpers/custom_helper.php
Line: 824
Function: setcookie
File: /home/prokoush/en.prokousholnews.com/application/models/Post_model.php
Line: 388
Function: helper_setcookie
File: /home/prokoush/en.prokousholnews.com/application/controllers/Home_controller.php
Line: 300
Function: increase_post_pageviews_count
File: /home/prokoush/en.prokousholnews.com/application/controllers/Home_controller.php
Line: 143
Function: post
File: /home/prokoush/en.prokousholnews.com/index.php
Line: 325
Function: require_once