প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজের আবারও চেয়ারম্যান হলেন এ এস এম ফিরোজ আলম

প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজের আবারও চেয়ারম্যান হলেন এ এস এম ফিরোজ আলম

এ এস এম ফিরোজ আলম গত ২২ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পষর্দের ৫৮তম সভায় প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজ লিমিটেড-এর চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।

মরহুম এম.এ গফুর এবং মোসাম্মৎ শাহেদা বেগমের সুযোগ্য পুত্র ফিরোজ আলম ১৯৬০ সালে পটুয়াখালী জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। গ্রাজুয়েশন সমাপ্তির পর তিনি বিভিন্ন ব্যবসায় সম্পৃক্ত হন এবং নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন।

তিনি ব্যাংকিং এবং লিজিং ব্যবসার সাথে জড়িত। ফিরোজ আলম মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর পরিচালক এবং টয়োসিস্টেম বিডি লিঃ এর  ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করছেন।আলম প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান। তিনি পটুয়াখালী জেলার কালাইয়ায় অবস্থিত “শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল” এর প্রতিষ্ঠাতা। তিনি ৬৫টি দেশে ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণ করেছেন।